1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বেলকুচিতে ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন ও দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ২২২ বার পঠিত

 

আশিকুল ইসলাম বেলকুচি প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলা বেলকুচিতে ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন ও দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৭ অক্টোবর) শুক্রবার জুমার নামাজ পর বেলকুচি উপজেলা বিভিন্ন স্থান থেকে মুকুন্দগাঁতী বিক্ষোভ মিছিলটি শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি থানার সামনে এসে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন, বিক্ষোভ সমাবেশ আয়োজন কমিটির সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক হাফেজ
মোঃ রফিকুল ইসলাম, সহ সভাপতি মাওলানা মোঃ আঃ সামাদ সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা,
বিক্ষোভ মিছিলে ‘আল আকসা আল আকসা, লাব্বাইক লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও! আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ ‘ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইসরাইলি সশস্ত্র বাহিনী ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর নির্যাতন চালিয়ে আসছে। নির্বিচারে হত্যা করছে ফিলিস্তিনে মানবিক বিপর্যয় শুরু হয়েছে। চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। ইসরাইল বর্বরোচিতভাবে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা করে নারী-পুরুষ ও শিশুদের নির্মমভাবে গণহত্যা করছে। ফিলিস্তিনির মুসলিম জনগণের পক্ষে সমগ্র মুসলিম জাহানের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। তারা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ারও আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে বেলকুচি উপজেলায় বিভিন্ন এলাকার হাজার হাজার ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানগন অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park