1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জকিগঞ্জ থানা টমটম মিশুক শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত।  

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৫০ বার পঠিত

দৈনিক মানবাধিকার সংবাদ ডেস্কঃ

সিলেট জেলার জকিগঞ্জ থানার সকল টমটম মিশুক শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত শ্রম মন্ত্রনালয়ের অনুমোদন প্রাপ্ত শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট (রেজি: নং বা.জা.শ্র.ফে-৩৮) এর জকিগঞ্জ শাখার অভিষেক ও উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) বাদ আসর রতনগঞ্জ বাজারে এই কার্যালয়ের এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অভিষেক অনুষ্ঠান ও জকিগঞ্জ থানা অফিস শুভ উদ্ভোধন করা হয়। সংগঠনের জকিগঞ্জ থানা শাখার সাধারণত সম্পাদক শিহাব আহমদ চৌধুরীর পরিচালনায় ও সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন মারুফ আহমদ চৌধুরী। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী বলেন শ্রমিকদের অধিকার আদায়ে এই শ্রমিক সংগঠন কাজ করবে। সবাইকে ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর জন্য অনুরোধ করেন। সরকার ইলেকট্রনিক মোটরযান রেজিষ্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা ২০২৩ বাস্তবায়নের জন্য সরকারকে অভিনন্দন জানান। পরবর্তীতে সকল অতিথিদের নিয়ে ফিতা কেটে জকিগঞ্জ থানা শাখার কার্যালয়ের উদ্ভোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান বক্তার বক্তব্য রাখেন ৩নং কাজলশাহ ইউনিয়নে চেয়ারম্যন আশরাফুল আম্বিয়া, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট সিলেট বিভাগের সমন্বয়কারী ও সিলেট জেলার সভাপতি আব্দুল কুদ্দুস, সিলেট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আজাদুর রহমান, জকিগঞ্জ প্রসক্লাবের যুগ্ন সাধারণত সম্পাদক রহমত আলী হেলালী, রলওয়ে শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান চৌধুরী, আফতাব হোসেন চৌধুরী, আব্দুল মজিদ চৌধুরী ফকু মিয়া, সিলেট জেলা ত্রি-হুইলারের সাধারণ সম্পাদক মো: শাহিন আলম , ফেঞ্চুগঞ্জ শাখার সভাপতি জুনেদ আহমদ মাল্লুম, জৈন্তাপুর থানার সাধারণ সম্পাদক আব্দুর রব, জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সিলেট জেলার কোষাদক্ষ আব্দুল আজিজ, সিলেট জেলার যুগ্ন সাধারণত সম্পাদক সুফিয়ান আহমদ, সিলেট ল কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি ফয়ছল আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক কামাল আহমদ, সদস্য মোঃ তাওহিদ আহমদ,
প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park