1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সিরাজদিখানে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৪১ বার পঠিত
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চন্দধূলে বিরোধপূর্ণ জমি থেকে শতবর্ষী গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার ইছাপুরা ইউনিয়নের চন্দনধূল গ্রামের মো. মামুন ঢালী, মজিবর ঢালী, মো. এরশাদ ঢালী, মো. সাইফুল ঢালী ও মো. কামাল মোল্লার বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
 জানা গেছে, চন্দনধূল গ্রামের মৃত সৈয়দ আহম্মদের ছেলে সৈয়দ জানে আলমের সঙ্গে প্রতিপক্ষ মামুন ঢালীদের সাথে সৈয়দ জানে আলমের পৈত্রিক জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত বুধবার (১০ মে) সকালে মো. মামুন ঢালী, মজিবর ঢালী, মো. এরশাদ ঢালী, মো. সাইফুল ঢালী ও মো. কামাল মোল্লা বিরোধপূর্ণ জমির বেশ কয়েকটি বনজ ও ফলদ গাছ কেটে ফেলে। এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দ আ. আউয়াল জড়িতদের বিরুদ্ধে বুধবার রাতে সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাধা দেন এবং দুই পক্ষকেই থানায় যেতে বলেন।
সৈয়দ জানে আলম জানান, পৈতৃক সূত্রে দীর্ঘদিন ধরে জমিটির ভোগদখলে আছেন তারা। প্রতিপক্ষ মো. মামুন ঢালীসহ ১০/১২জন জমিটি দখলে নেওয়ার জন্য অনেক দিন ধরেই পাঁয়তারা করে আসছেন। এরই অংশ হিসেবে বুধবার বেশ কয়েকটি বনজ ও ফলদ গাছ কেটে ফেলেন তাঁরা। এর আগেও প্রতিপক্ষের লোকজন তাঁর জমি থেকে শতাধিক বাঁশ কেটে নেয়। আমাদের বাড়ির সীমানার ভীতর ঢুকে আমাদের ভাতিজার দোকান ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে যায়।
গাছ কেটে নেওয়ার বিষয়ে মামুন ঢালী বলেন, তাঁর দাবি, ওই জমি চন্দধূল খোদাইবাড়ি জামে মসজিদ কমিটির। মসজিদ কমিটির জায়গার গাছ কমিটি কাটায় তাতে তো অন্যায় কিছু নয়।
সিরাজদিখান থানার এএসআই মো. ফরহাদ আলী জানান, অভিযোগ পেয়ে সেখানে গিয়ে গাছ কাটতে বাধা দিয়ে আসেন। কাগজপত্র নিয়ে দুই পক্ষকেই থানায় আসতে বলা হয়েছে।#
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park