1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধর্মপাশায় নবাগত ইউএনও’র সৌজন্যে সাক্ষাৎ করেন  সাংবাদিকবৃন্দের সাথে। 

  • আপডেট সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১২৯ বার পঠিত
রবি মিয়া ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের  ধর্মপাশা উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ গিয়াসউদ্দিন  এর সাথে ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর ) দুপুরে নির্বাহী কর্মকর্তার অফিস কার্যালয় এ সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে  সহকারী কমিশনার (ভূমি) মো: অলিদুজ্জামান আলোচনায় অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন  পত্রিকার প্রতিনিধি মো: ইসহাক মিয়া , সাধারণ সম্পাদক ও দৈনিক আমার  সংবাদ পত্রিকার প্রতিনিধি এম এম এ রেজা পহেল। অন্যান্যদের মধ্যে দৈনিক তৃতীয় মাত্রার নুর রহমান তুষার, ডেইলি অবজারভারের আরিফ খান, দৈনিক কাগজের মো: রাজু ভূঁইয়া, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের শাকিন শাহ, দৈনিক ভোরের আওয়াজের মো: রবি মিয়া, দৈনিক আই বার্তার সৈকত মিয়া, হাওরটিভির ফয়সাল আহম্মেদ, ফটোসাংবাদিক মনির হোসাইন প্রমুখ।
মতবিনিময় সভায় শিক্ষা, স্বাস্থ্য,  যোগাযোগ,  মাদক,জুয়া, চোরা কারবারি প্রভৃতি বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন  সাংবাদিকদের গুরুত্বপূর্ণ আলোচনা লিপিবদ্ধ করেন।
তিনি বলেন,  আমি  সরকারের নির্দেশনা সঠিক ভাবে মেনে উপজেলা পরিষদ পরিচালনা করা ,এ উপজেলার উন্নয়ন এবং জনসাধারনের সকল প্রকার সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার চেষ্টা করবো। এ কাজে আপনাদের সহযোগিতা কামনা করছি।
এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সঠিক তথ্য দিয়ে  সহযোগীতা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park