1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে এক ঘণ্টার জন্য উপজেলা চেয়ারম্যান মিম

  • আপডেট সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৬০ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

এক ঘণ্টার জন্য প্রতীকী উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মানতাসা মৌমি মিম।

মঙ্গলবার ( ৩১ অক্টোবর) এক ঘণ্টার জন্য পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। এ সময় তিনি দফতরের বিভিন্ন দাফতরিক কাজের কাগজে সাক্ষর করেন।

‌‘শিশুদের নিয়ে বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’ এই প্রতিবাদ্য নিয়ে আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য শিশু সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনাল এর উদ্যোগে ও ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, কন্যা শিশুদের সকল পর্যায়ে কাজে উৎসাহ দিতে, সমান অধিকার ও সুযোগ দিতে এবং নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় কন্যা শিশু দিবস উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্স (এনসিটিএফ) পঞ্চগড় জেলা শাখা গত চার বছর থেকে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে আসছে। পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও এক ঘণ্টার প্রতীকী চেয়ারম্যান মানতাসা মৌমি মিম বলেন, সমাজের সর্বত্র নারীর সমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন নারী সমাজকে এগিয়ে নেয়ার চেষ্টা করবো। শিশু সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্স (এনসিটিএফ) নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানান সংগঠন দুইটির ভলেনটিয়ার সাদিয়া কবির কনা। তিনি বলেন, গত চার বছর ধরে আমরা এই কাজ করছি। আগামীতেও আমাদের এধরনের কর্মসূচি অব্যাহত রেখে নারী নেতৃত্বকে সুপ্রতিষ্ঠিত করা হবে। পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, নারীরা আজ পিছিয়ে নেই। সমাজের সর্বত্র নারীর অবাধ বিচরণ আজ দৃশ্যমান। নারীদের অবদান কখনো অস্বীকার করা যায় না। এক ঘণ্টার প্রতীকী চেয়ারম্যান হওয়ার মাধ্যমে এই কোমলমতি শিশু কন্যারা সমাজের উচ্চ আসনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে বলে আমি মনে করি।

এ সময় শিশু সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্স (এনসিটিএফ) এর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park