1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে ভিজিডি’র চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১২৩ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর এর কলকলিয়া ইউনিয়নের হত-দরিদ্র মানুষের মাঝে  ভিজিডি’র চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
২ রা নভেম্বর রোজ বৃহস্পতিবার  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন এর হত-দরিদ্র ২ শত ৯৭ জন ভিজিডি কার্ডধারী মানুষের মাঝে পরিষদ প্রাঙ্গণে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ১ নং কলকলিয়া  ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া,প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, অত্র ইউনিয়ন পরিষদ এর মেম্বার মোঃ আব্দুল কাইয়ূম, মোঃ মসিক আহমদ, জসীম উদ্দিন  মিটু , সাদিক আলম , আজিজুল হক, মহিলা সদস্য স্বপ্না রানী, হুসনারা বেগম রিসনারা, ছফেদা বেগম,  কালেক্টর জিতেন্দ্র দেবনাথ, ফুজায়েল আহমদ ও গ্রাম পুলিশ বৃন্দ সহ সুবিধাভোগী জনসাধারণ।
এ ব্যাপারে একান্ত আলাপকালে  সুবিধাভোগী জনসাধারণ তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, অসহায় -হতদরিদ্র মানুষ প্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় মাসে মাসে বিনামূল্যে চাল পাচ্ছি। পরিবারবর্গকে নিয়ে শান্তি মতো খেতে পারছি। ভাতের চিন্তা করতে হচ্ছে না। আমরা তাঁহার দীর্ঘায়ূ কামনা করছি। এক প্রশ্নের জবাবে তারা আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসুক আমরা এটা চাই।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park