1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জলঢাকায় নিজ ঘর হতে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান  নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায নিজ ঘর থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার কৈমারী ইউনিয়নের দোলাপাড়া গ্রামের নিজ বাড়ী র শয়ন কক্ষ হতে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, বিপুল চন্দ্র রায় (২৭) ও তাঁর স্ত্রী বৃষ্টি রানী রায় (২০)।

বিপুল ওই এলাকার নারায়ণ চন্দ্র রায়ের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে পাশের কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা মেলাবর এলাকার বিকাশ চন্দ্র রায়ের মেয়ে বৃষ্টি রানীর সঙ্গে বিয়ে হয় বিপুলের। গত কয়েকদিন বিপুল ও বৃষ্টির মধ্যে পারিবারিক কলহ চলছিল। পরে বুধবার দুপুরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় তাঁরা।

বিকেল পর্যন্ত ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সন্ধ্যায় প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে দেখতে পান বিপুল ঘরের চালার বাঁশের সঙ্গে ঝুলছেন ও বৃষ্টি বিছানায় পড়ে আছেন। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মুক্তারুল আলম বলেন, একই ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। যে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে তা ভেতর থেকে বন্ধ ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park