1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পথভোলা শিশুকে পথের সন্ধান দিল গোপালগঞ্জ সদর থানা পুলিশ”

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৩২ বার পঠিত

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

সিঙ্গারকুল মহিলা মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্রী লাবিবা সিদ্দিকা, বয়স সবে মাত্র ৭ বছর। গ্রামের বাড়ি মুকসুদপুর থানাধীন বাটিকামারীতে। তার নানার বাড়ি গোবরা। সে মাদ্রাসায় থেকেই পড়াশুনা করে। সকালে লাবিবা তার নানার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মাদ্রাসা থেকে বের হয়ে প্রথমে ঘোনাপাড়া আসে। ঘোনাপাড়া থেকে তার নানা বাড়ি গোবরা যাওয়ার উদ্দেশ্যে একটি অটো রিক্সায় উঠে। কিন্তু ছোট্ট লাবিবা তার নানার বাড়ির ঠিকানা বলেত না পারায় অটো রিক্সা চালক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে নামিয়ে দিয়ে চলে যায়। কান্নাজড়িত শিশু লাবিবা। তা দেখে একজন ঔষধের দোকানদার ফোন করে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ। সংবাদ পেয়ে সাথে সাথে গোপালগঞ্জ সদর থানার এসআই অহিদ মিয়া সেখানে যায়। ছোট্ট লাবিবাকে সান্ত্বনা দিয়ে তার নানার বাড়িতে পৌঁছে দেওয়ার আশ্বাস দেয়। সাথে কিছু চকটেল ও চিপস্ও কিনে দেয়। এখন কিছুটা আশ্বস্ত ছোট্ট লাবিবা। এরপর এসআই অহিদ লাবিবাকে জিজ্ঞাসা করে তার গ্রামের বাড়ির ঠিকানা সহ বাবার নাম-ঠিকানা সংগ্রহ করে। পরবর্তীতে লাবিবার মায়ের মোবাইল নাম্বার সংগ্রহ করে তার মায়ের কাছ থেকে নানার নাম্বার নেয়। এরপর লাবিবার নানাকে ফোন করলে সে ঘটনাস্থলে আসে। লাবিবার নানা মোঃ মোর্শেদ আলম ঘটনাস্থলে আসার পর ছোট্ট লাবিবাকে তার নানার নিকট বুঝিয়ে দেয় এসআই অহিদ।

যে লাবিবার চোখে মুখে বিষন্নতার ছাপ ছিল, কান্নাজড়িত ছিল, পুলিশের তৎপরতায় সে লাবিবা তার অভিভাবকের সন্ধান পেয়ে এখন সে খুশিতে আত্মহারা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park