1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে যুবলীগের কর্মীসভা

  • আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় জয়ের লক্ষে তৃণমূল পর্যায়ে যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ময়দানদিঘী ইউনিয়ন আওয়ামী-যুবলীগের আয়োজনে শনিবার সন্ধায় বোদা উপজেলার ময়দানদিঘীর মুনমুন হাস্কিংমিল চত্ত্বরে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। ময়দানদিঘী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাদব বর্মনের সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বোদা উপজেলা কৃষকলীগের সভাপতি ও ময়দানদিঘী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার। এসময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নকিবুল হাবিব বাবলা, সাধারন সম্পাদক,মুকুল চন্দ্র, উপজেলা আওয়ামী-যুবলীগের সভাপতি গোলাম ফারুক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, ফেরদৌস ওয়াহিদ লাবণ্য, ময়দানদিঘী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আ:আজিজ সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ এবং ময়দানদিঘী ইউনিয়নের ৯ ওয়ার্ডের তিন’শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন, বক্তারা বলেন, বিএনপি,জামাতের নৈরাজ্য, সহিংসতা, অগ্নিসংযোগ,পুলিশ হত্যা করে দেশকে অস্থিতিশীল করে তুলছে, আগামি নির্বাচনকে বানচাল করার পায়তারা করছে। আর আওয়ামীলীগ দেশের শান্তি রক্ষায় তা প্রতিহিত করবে। দেশের মানুষ বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার পক্ষে ঔক্যবদ্ধ হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবে ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park