1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোলাপগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ৩

  • আপডেট সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১২২ বার পঠিত

সিলেট প্রতিনিধি: গোলাপগঞ্জে নাশকতার মামলায় জেলা ছাত্রদলের সহ সাংগঠনিকসহ ছাত্রদলের ৩জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত রোববার (২৯ অক্টোবর) বিএনপির ডাকা হরতালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ বাজারে হরতালকে কেন্দ্র করে নাশকতার সৃষ্টি করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে এ ঘটনায় নাশকতা সৃষ্টিকারী ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং: ১৯, তাং:২৯-১০/-২৩ ইং) দায়ের করে। ওই মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।

এর আগে এই মামলায় গোলাপগঞ্জ পৌর বিএনপির প্রচার সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ এবং যুবদল কর্মী আব্দুস শহীদকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে শাহ আলম (২৪), হেতিমগঞ্জ গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে নাঈম আহমদ (২৩) ও রফিপুর নয়া মসজিদ গ্রামের ফখরুল ইসলামের ছেলে ছানি আহমদ (২৪) । এদের মধ্যে শাহ আলম সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব রয়েছেন। এছাড়াও ছানি ও নাঈম জেলা ছাত্রদলের কর্মী।

বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা এখলাছুর রহমান ।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park