1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

টুঙ্গিপাড়ার সদ্য যোগদানকৃত ওসি আমিনুর রহমান কে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

টুঙ্গিপাড়া থানায় গতকাল (রবিবার) যোগদান করেছেন অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমান। ইতিমধ্যে সদ্য সাবেক অফিসার ইনচার্জ এস.এম কামরুজ্জামান সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমানকে তার দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। আলোচিত সমালোচিত সদ্য সাবেক অফিসার ইনচার্জ এস. এম কামরুজ্জামানকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে গোপন সূত্রের খবর। জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলীর পূর্ন জন্মভূমি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার সন্তান খন্দকার আমিনুর রহমানকে টুঙ্গিপাড়ায় যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ টুঙ্গিপাড়ায় হওয়ায় তাকে দিনের বেশিরভাগ সময় ই ব্যস্ত থাকতে হবে ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিতকরণে। এতে করে তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় কম মনোনিবেশ করতে পারবেন। . টুঙ্গিপাড়ায় বেশ কয়েকটি রুট দিয়ে মাদক প্রবেশ করে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য, বাঁশবাড়িয়া রুট যেখান থেকে কোটালীপাড়া এবং পিরোজপুরের নাজিরপুরের মালিখালি দিয়ে মাদক প্রবেশ করে। দ্বিতীয়তঃ পাটগাতি শেখ লুৎফর রহমান সেতু রুট যেখান থেকে বাগেরহাটের চিতলমারী ও পিরোজপুরের নাজিরপুর দিয়ে মাদক প্রবেশ করে।। তৃতীয়তঃ ঘোনাপাড়া রুট যেখান থেকে যশোর, খুলনা, মোল্লাহাট এবং গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় মাদক প্রবেশ করে। চতুর্থতঃ গোপালপুর রুট যেখান থেকে কোটালীপাড়া হয়ে মাদক প্রবেশ করে। টুঙ্গিপাড়ার জনমানুষের যে প্রত্যাশা, এসব মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অতিতে আশাতীত সাফল্য দেখাতে পারেনি টুঙ্গিপাড়া থানা পুলিশ। তাই নবাগত খন্দকার আমিনুর রহমানের সাফল্য ব্যর্থতা অনেকটা নির্ভর করবে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখার ক্ষেত্রে। . টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে প্রকাশ্য দিবালোকে জুয়ার আসর বসে। জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও বাড়ি ভাংচুরের ঘটনাও ঘটেছে। এসব আসরে প্রভাবশালীদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে। তাই জুয়া খেলা নিয়ন্ত্রণ করতে হলে নতুন ওসিকে সতর্কতার সাথে সাহসী ভূমিকা পালন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park