1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধর্মপাশা বন বিভাগের অনুমতি  ছাড়া  ঠিকাদার কর্তৃক  সরকারি গাছ কর্তন। 

  • আপডেট সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২০৮ বার পঠিত
রবি মিয়া ধর্মপাশা সুনামগঞ্জ ( প্রতিনিধি) ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারের  উত্তরপাশে বৌলাম গ্রামের সামনে  ৭ নভেম্বর  রোজ  মঙ্গলবার   সকাল ১০ ঘটিকায়  ঠিকাদার কর্তৃক  রাস্তার পাশের সরকারি গাছ কর্তনের ঘটনা ঘটে ।  উক্ত অভিযোগের ভিত্তিতে সরেজমিনে দেখা যায়, বন বিভাগ  এবং  স্থানীয়  বনবিভাগ সমিতির  কাউকে অবগত না করেই গাছগুলো কর্তন করা হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় বন বিভাগ সমিতির  সভাপতি প্রাক্তন চেয়ারম্যান সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,  উক্ত গাছ কাটার ব্যাপারে  সংশ্লিষ্ট ঠিকাদার আমাকে  এবং আমাদের সমিতির কাউকে কিছু  জানায়নি ।
স্থানীয় সূত্রে জানা যায়,  একটি ভাঙা বেইলি ব্রিজ  পুনঃনির্মাণের জন্য  সংশ্লিষ্ট ঠিকাদার  কিছুদিনের মধ্যেই কাজ শুরু করার কথা রয়েছে। বিকল্প রাস্তা তৈরি করার জন্য  রাস্তার পাশের গাছগুলো কর্তন করা হচ্ছে।
এ ব্যাপারে বন বিভাগের ভারপ্রাপ্ত  কর্মকর্তা সুনামগঞ্জ এস এফ এন টি সি দ্বীন ইসলাম  সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান , বৌলাম গ্রামের সামনে  রাস্তার পাশের  সরকারি গাছ কর্তনের ব্যাপারে  উক্ত টিকাদার আমাদের কাছ থেকে অনুমতি চাইনি।
তিনি আরো জাননন, বন বিভাগের অনুমতি ছাড়া কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান  সরকারী গাছ  কর্তন করতে পারে না।
এ ব্যাপারে বন বিভাগের ওই কর্মকর্তা সাথে সাথে ফরেস্টার  আনিসুর রহমান কে  পাঠিয়ে  ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং গাছগুলো জব্দ  করে  আইনী ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছেন বলে আমাদেরকে জানান ।
উক্ত ঘটনা সম্পর্কে   সংশ্লিষ্ট ঠিকাদার( মৃনাল কান্তি)  কাছে মুঠোফোনে উক্ত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে  তিনি  উত্তেজিত  হয়ে বলেন, “এগুলো বনবিভাগের গাছ না। বনবিভাগকে জানাতে চাইলে আপনি গিয়ে জানান। আপনার তো আমাকে ফোন দেওয়ার  রাইট নেই। আমি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের   যুগ্ন সাধারণ সম্পাদক।  আপনি আমাকে জিজ্ঞাসা করার কে ? রাস্তার পাশে গাছ কাটলে ফরেস্ট অফিসারদের অনুমতি লাগে না।”
এ প্রতিবেদন লেখার আগমুহূর্ত গাছকাটা অব্যাহত রয়েছে ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park