1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যু!

  • আপডেট সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর):
দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মুরগীবহণকারী দ্রুতগামী মিনি পিকআপের চালক নায়েব আলী (৪২) ও সহকারী মো. শামিউজ্জামানের (৪০) ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় দিনাজপুর-ফুলবাড়ী সড়কের রাঙামাটি বিজিবি ক্যাম্প এলাকার সীমান্ত ক্যান্টিনের সামনে দুর্ঘটনাগুলো ঘটেছে।
নিহত পিকআপের চালক নায়েব আলী ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত ফয়জুল্ল্যাহর ছেলে এবং সহকারী মো. শামিউজ্জামান একই উপজেলার বাঙ্গালিপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
স্থানীয় দোকানী ইকবাল হোসেন ও গোলাম কিবরিয়া বলেন, রাত সাড়ে তিনটায় বিজিবি ক্যাম্পে এলাকার সীমান্ত ক্যান্টিনের কাছে একটি ট্রাক ধীর গতিতে ফুলবাড়ীর পথে যাচ্ছিল। তার পেছনে ছিল একটি কাভার্ডভ্যান। পেছন থেকে কাভার্ডভ্যানটিকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে কাভার্ডভ্যানটি সামনে থাকা ধীরগতির ট্রাকটিকে ধাক্কা দিয়ে বিকল হয়ে পড়ে। পরে ঘটনাস্থালে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে বিকল কাভার্ডভ্যানটিকে সড়কের পাশে সরিয়ে দেয়। এর কিছুক্ষণ পরে আরেকটি গমবাহী ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। গমবাহী ট্রাকটি সড়কের ওপর বিকল অবস্থায় থাকায় পেছন থেকে দ্রুতগামী একটি মুরগীবাহী মিনি পিকআপ সজোরে  ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পিকআপটি কেটে পিকআপের চালক ও সহকারীর মরদেহ উদ্ধার করে।
পিকআপের সহকারী নিহত মো. শামিউজ্জামানের সমন্ধি আশরাফুল আলম বলেন, ঠাকুরগাঁও থেকে লেয়ার মুরগি নিয়ে রাত দেড়টায় রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় পিকআপটি। পথিমধ্যে সড়ক দুর্ঘটনাটি ঘটে। ভোর ৬ টায় পিকআপ মালিকের ফোন পেয়ে ফুলবাড়ীতে এসে মরদেহগুলো সনাক্ত করি।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, খরব পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপ কেটে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুমড়েমুচড়ে যাওয়া যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ ও যানগুলো থানায় আনা হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পিকআপেরা সহকারী মো. শামিউজ্জামানের সমন্ধি আশরাফুল আলম বাদী হয়ে ফুলবাড়ী থানায় সড়ক আইনে মামলা দায়ের করেছেন। ##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park