1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

আটোয়ারী উপজেলায় বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত 

  • আপডেট সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৯১ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।  আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আবু মুসা, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার মোঃ ইলিয়াস সরকার। অন্যান্যের মধ্যে ব্র্যাকের এসোসিয়েট অফিসার মিথুন কুমার গোস্বামী।

এ সময় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও প্রধান সহ গনমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি বলেন, বাল্যবিয়ের দিকে সকলকে সচেতন হতে হবে। কোথাও কখন কে এই বিয়ের আয়োজন করেছে তার খোঁজ খবর রেখে তাদের সাথে কথা বলে অভিভাবকগনকে বুঝাতে হবে। তবেই বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park