1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৫৬ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে গণশুনানি কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সেবা প্রদানের মান ও গতি বৃদ্ধির লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ই নভেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া’র সভাপতিত্বে ও সচিব মাসুম বিল্লাহ’র পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সাধারন সম্পাদক বশীর আহমেদ, কলকলিয়া বাজার বনিক সমিতির সভাপতি হারুন মিয়া, আওয়ামী লীগ নেতা শাহ আলম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল কাইয়ুম ও ছালিক মিয়া ও হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল শাহজাহান মাহমুদ প্রমূখ ।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক রাদেশ দেবনাথ,  কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল কাইয়ুম, আজিজুল হক, সাদিক আলম, মাহবুবুল হাসান মহন, মহিলা মেম্বার স্বপ্না রানী, কলকলিয়া বাজার বনিক সমিতির সভাপতি হারুন মিয়া, আওয়ামী লীগ নেতা হাজী সমছু মিয়া, মনোয়ার হোসেন, মিন্টু চন্দ্র, আব্দুল হামিদ,  আওয়ামীলীগ নেতা ও জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি আনোয়ার হোসেন শিপু, ইউনিয়ন কালেক্টর জিতেন্দ্র দেবনাথ, ডিজিটাল উদ্যোক্ততা হাসানুজ্জামান আলী নুর ও ফুজায়েল আহমদ  প্রমূখ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
এছাড়াও উপরে উল্লেখিত সচেতনতা মূলক সভার সভাপতি ও সঞ্চালক এর সঞ্চালনার মধ্য দিয়ে একই সময়ে একই স্থানে ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গীবাদ মোকাবেলায় সকল অংশীদারদের নিয়ে, বাজার মূল্য স্থিতিশীল রাখতে এবং ভোক্তা অধিকার সংরক্ষণে স্থানীয় বাজার ব্যবসায়ী সকল অংশীজনদের নিয়ে সচেতনতা মূলক সভা ,বাল্য বিবাহ/ইভটিজিং /মাদকদ্রব্য /কিশোর অপরাধ  প্রতিরোধ বিষয়ক সচেতনতা মূলক সভা ও সম্প্রীতি সমাবেশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এর অপব্যবহার রোধকল্পে সকল অংশীজনদের নিয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park