1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ এক যুবক পুলিশের হাতে গ্রেফতার।

  • আপডেট সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৬০ বার পঠিত

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।

নড়াইলে মাদক ব্যবসার সাথে জড়িত আলামিন শেখ (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত আলামিন শেখ(৩৮) লোহাগড়া থানার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের মৃত মমিন শেখের ছেলে। ১৫ নভেম্বর বিকাল ৪ টার দিকে লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের মৃত মফিজ মোল্লার বাড়ির দক্ষিণ পাশে ১০০ গজ দূরে নদীর পাড় থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই কে এম তৌফিক আহমেদ টিপু, এএসআই(নিঃ) মোঃ ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আলামিন শেখকে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামী আলামিন শেখ এর নিকট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০(একশত) গ্রাঁম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়।

এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park