1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রেসক্লাব গোপালগঞ্জের নবগঠিত সভাপতির শ্রদ্ধা

  • আপডেট সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

বুধবার ১৫ নভেম্বর, আনুমানিক দুপুর বারটায় টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রেসক্লাব গোপালগঞ্জের নবগঠিত সভাপতি মোঃ আলিমুজ্জামান (বিটু) ও সাধারন সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম সহ সকল সদস্য বৃন্দরা। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা ।সেই সাথে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের বার বার নির্বাচিত গোপালগঞ্জের মাটি ও মানুষের নয়নের মনি জননেতা শেখ ফজলুল করিম এম,পি এর শারিরিক সুস্থতা ও দির্ঘ্যায়ূ কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা। জানা যায় নবগঠিত কমিটির সভাপতি প্রেসক্লাব গোপালগঞ্জের সাবেক অর্থ সচিব ও যুগ্ন মহাসচিবের দায়ীত্ব পালন করেছেন।
দোয়া ও মোনাজাত শেষে টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি বি,এম গোলাম কাদেরের নেতৃত্বে টুঙ্গিপাড়া প্রেসক্লোবে এক মতবিনিময় সভা করেন তারা। পরে সভাপতি ও সাধারন সম্পাদক প্রেসক্লাব গোপালগঞ্জে এসে আরো একটি মত বিনিময় সভা করেন। সভায় বর্তমানে চলমান সকল জটিলতা ও বিভেদ ভুলেগিয়ে সকল পেশাদার সাংবাদিকরে একত্রিত হয়ে কাজ করার আহবান জানান তারা, সেই সাথে নবগঠিত কমিটির সভাপতি মোঃ আলিমুজ্জামান (বিটু)বর্তমান প্রেসক্লাবকে নতুন করে বিল্ডিং করে দেওয়ার আশ্বাস দেন তিনি।
প্রেসক্লাব গোপালগঞ্জ এর সাধারন সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব গোপালগঞ্জের সাধারন সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, এম,টি মাহামুদর রহমান ধর্মীয় বিঃ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এ,জেড আমিনুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক প্রেসক্লাব সমর বাইন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব গোপালগঞ্জ এর সহ সভাপতি আহম্মেদ আলী খান, সাংগঠনিক সম্পাদক কে এম সাইফুর রহমান, দুলাল বিশ্বাস, দিপ্ত টিভির সবুজ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ শিহাব উদ্দিন মোল্লা, সদস্য সচিব গোলাম রাব্বানী, সাংবাদিক মাসুদ রানা ডেলটা নিউজ, প্রেসক্লাব গোপালগঞ্জ এর মোঃ হাসিব মোল্লা সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park