1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত -২

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৮০ বার পঠিত
হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ নভেম্বর )দুপুর দেড়টায় উপজেলার ময়মনসিংহ -হালুয়াঘাট আঞ্চলিক সড়কের মধুপুর নামক স্থানে।
নিহতরা হলেন -ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের পূরাননগর গ্রামের আশরাফ আলীর ছেলে মুরাদ মিয়া(৪০) এবং একই গ্রামের মোহাম্মদ আলী (৬০)।
জানা গেছে, ময়মনসিংহ -হালুয়াঘাট আঞ্চলিক সড়কের মধুপুর নামক স্থানে দুপুর দেড়টায় ময়মনসিংহ থেকে তারাকান্দাগামী মোটরসাইকেলের সাথে তারাকান্দা থেকে ময়মনসিংহগামী সিএনজির মধ্যকার সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ঐ দুইজন নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান,দূর্ঘটনাটি সংগঠনের পর থানা পুলিশের সহায়তায় লাশগুলোসহ সিএনজি ও মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। সিএনজি চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ দুটি থানা পুলিশের হেফাজতে ছিল।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park