1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শেখ সেলিম এমপির শ্রদ্ধা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১১১ বার পঠিত

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সহোদর শেখ মারুফ ও কনিষ্ঠপুত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. মুন্সী আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, গোপালগঞ্জ জেলা যুবলীগের সাধারন সম্পাদকি এম,বি সাইফ বি মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক মো. আলিমুজ্জামান বিটু, থানা যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পি, শহর আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রিন্স, পৌর আওয়ামী লীগের মোহাম্মদ শিহাব উদ্দিন মোল্লা। ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ রাসেল, শিক্ষা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ও পাইককান্দি ইউপি চেয়ারম্যান ইছানুর রশীদ রিপন, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন

উল্লেখ্য, ২৯ নভেম্বর শেখ ফজলুল করিম সেলিম এমপি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দিবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park