1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জ-২ আসনে শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে মনোনয়নপত্র দাখিল

  • আপডেট সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

 

মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত, সংসদীয় আসন-২১৬) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব ড. শেখ ফজলুল করিম সেলিমের নির্বাচনী ম‌নোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে নির্বাচনী আচরণ বিধি অনুসরণ করে গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নিকট শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে তার আপন ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ-এর নেতৃত্বে নির্বাচনী এ মনোনয়নপত্র দাখিল করা হয়।

এসময় শেখ ফজলুল করিম সেলিমের কনিষ্ঠ্য পুত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা আ. লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন, সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. মুন্সী আতিয়ার রহমান, সহসভাপতি ও পৌর মেয়র শেখ রকিব হোসেন, সহসভাপতি
বীর মুক্তিযোদ্ধা শিকদার নূর মোহাম্মদ দুলু, বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান লিটন, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, প্রচার সম্পাদক এস এম নজরুল ইসলাম, সদর উপজেলা আ. লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক শিকদার, কাশিয়ানী উপজেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, পৌর আ. লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক মো. আলীমুজ্জামান বিটু,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমবি সাইফ বি মোল্লা,সদর উপজেলা যুবলীগের সভাপতি জায়েদ মাহমুদ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শুক্তি, পৌর আওয়ামী লীগের আজিজুর রহমান আজিজ পৌর আওয়ামী লীগের সাইফুল শিকদার পৌর আওয়ামী লীগের মোঃ শিহাব উদ্দিন ,পৌর আওয়ামী লীগের রকিব, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রিন্স, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ-০২ আসন থেকে এ পর্যন্ত ৭টি মনোনয়নপত্র বিক্রি হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত একমাত্র শেখ ফজলুল করিম সেলিমের মনোনয়নপত্র জমা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে। আলহাজ্ব ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি বিগত ১৯৮৫ সাল থেকে গোপালগঞ্জ-২ আসন থেকে
ধারাবাহিকভাবে নির্বাচনে অংশ নিয়ে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে ৮ বার জয়লাভ করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park