1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়ায় পরিকল্পিত ভাবে ব্যবসায়ীকে হত্যা ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

বুধবার(২৯ নভেম্বর) রাতে গোপালগঞ্জ শহরতলী গোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতর পরিবারের দাবী ফয়সালকে পরিকল্পিতভাবে হত্যার পর চুরির নাটক সাজিয়েছে ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা। নিহত ফয়সাল শেখ গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম এলাকার শেখ শরিফুল ইসলামের ছেলে।
সরেজমিনে গেলে দেখা যায়, ফয়সাল শেখ একজন মুদি দোকান ব্যবসায়ী, তার পরিবারে স্ত্রী সহ সাড়ে তিন বৎসরের একটি মেয়ে ও এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নিহতে স্ত্রী তার স্বামী হত্যার বিচার চেয়ে কেঁদে কেঁদে বলেন আমার স্বামীকে যারা নির্মম ভাবে হত্যা করেছে তাদের কে খুজে বের করে আইনের আওতায় আনা হোক।
নিহতের শ্বশুর সোহরাব মিয়া অভিযোগ করে বলেন, বুধবার আনুমানিক রাত সাড়ে ১১টার পর আমার জামাই ফয়সালকে, কে বা কারা মোবাইলে ফোন করে ডেকে নেয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরে বৃহস্পতিবার ভোরে গোলাবাড়িয়া গ্রাম থেকে জীবিত অবস্থায় তাকে গোপালগঞ্জ সদর থানা পুলিশ গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। ওখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘেষনা করেন। আমরা ধারণা করছি, রাতে আমার জামাইকে ফোন করে যারা ফোন করে ডেকে নিয়েছে তারাই ফয়সালকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তবে, কারা এবং কেন তাকে হত্যা করেছে তা এখনো পরিস্কার নয়।

ফয়সালেকে ঘটনা স্থলথেকে উদ্ধারকারী গোপালগঞ্জ সদর থানার এস,আই জলিলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফয়সালকে জীবিত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাই। ওখানকার কর্তব্যরত ডাঃ, ফয়সালকে মৃত ঘোষনা করেন। পরে তার লাশ হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে এ ব্যপারে এখনো কোন মামলা হয় নাই।একটি মামলার প্রস্ততি চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park