1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সুনামগঞ্জ -৩ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন

  • আপডেট সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১১৪ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৩ আসনে সংসদ সদস্য পদ প্রার্থী দলীয় ও স্বতন্ত্র ৬ জন প্রার্থী সহকারী রিটার্নিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও সহকারী রিটার্নিং অফিসার  শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পৃথকভাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৪ সালের ৭ ই জানুয়ারী অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি ২৯ শে নভেম্বর রোজ বুধবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম ও বিকাল ৩ ঘটিকার সময় সহকারী রিটার্নিং অফিসার  শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা’র নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আর মনোনয়ন দাখিল এর শেষ দিন অর্থাৎ ৩০ শে নভেম্বর রোজ বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদ, জাতীয় পার্টি মনোনীত তৌফিক আলী মিনার, জাকের পার্টি মনোনীত নজরুল ইসলাম, তৃণমূল বিএনপি মনোনীত এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এবং গণফ্রন্ট মনোনীত মকবুল হোসেন তালুকদার  সহকারী রিটার্নিং অফিসার ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম ও বিকালে সময় সহকারী রিটার্নিং অফিসার ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এসময় দলীয় নেতাকর্মী ও সমর্থক সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি  বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ৭ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন এর মনোনয়ন দাখিল এর শেষ দিন ছিল ৩০ নভেম্বর। চলতি ২০২৩ সালের চলমান ডিসেম্বর মাসের ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই, ৬থেকে ২৫ ই ডিসেম্বর আপিল গ্রহণ, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, প্রচারণার শেষ তারিখ ২০২৪ সালের ৫ জানুয়ারী ও ৭ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park