1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে মধ্যরাতে ইউএনওর গাড়ি খাদে পড়ে প্রকৌশলী নিহত

  • আপডেট সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০১ বার পঠিত
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে তেঁতুলিয়ায় নির্বাহী অফিসারের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আবু সাইদ নামে এক উপজেলা প্রকৌশলী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার (২ ডিসেম্বর) মধ্যরাতে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের চেকরমারী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আবু সাইদ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী ছিলেন। স্থানীয়রা জানায়, রাতে কর্মকর্তারা তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ে যাচ্ছিলেন। পথে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের চাওয়াই সেতুর বাকে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী আবু সাঈদ। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা বাকিদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। আহত কর্মকর্তাদের মধ্যে
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, সহকারী প্রোগ্রামার নবিউল করিম সরকার।
এসময় রাতেই হাসপাতালে দেখতে যান জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, রাত সোয়া ১টায় আমাদের কাছে দুর্ঘটনার খবর আসে। আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে এবং তিনজনকে আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park