1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ইবি শাপলা ফোরাম নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন ড. জাহাঙ্গীর, দ্বিতীয় ড. আনোয়ার 

  • আপডেট সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ বার পঠিত
মো: সাব্বির খান, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনের দ্বিতীয় তলায় কার্যনির্বাহী পর্ষদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে ১০ টায় ফলাফল ঘোষণা  করা হয়।
এতে ৩০ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করা হয়েছে ১৫ জনকে। বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন (১২৩) ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন অধ্যাপক ড. আনোয়ার হোসেন (১২২) । নির্বাচন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান ভোটগণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ২৫২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২২৪ জন। তবে ৭টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে অন্য বিজয়ীরা হলেন, ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান,  ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রহমান, কম্পিউটার সাইন্স অ্যন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, আইসিটি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার , একই বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ , বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হক, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফীন, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল হোসেন, ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল এবং সর্বশেষ পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো সাজ্জাদ হোসেন বিজয়ী হয়েছেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park