1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  সিরাজগঞ্জে ৬ টি আসনে যাদের মনোনয়ন বৈধ

  • আপডেট সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৩ বার পঠিত

 

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬ টি নির্বাচনী আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা  করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে শহিদ এ. কে. শামসুদ্দিন  সম্মেলন কক্ষে -প্রার্থীদের উপস্থিতিতে বৈধ ও বাতিল প্রার্থীদের বাছাই অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন।

বৈধ প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ -১ (কাজিপুর) আসনে তানভীর শাকিল জয় (বাংলাদেশ আওয়ামী লীগ ), জহুরুল ইসলাম (জাতীয় পার্টি), মোঃ রেজাউল করিম (জাকের পার্টি),  মোঃ সবুজ আলী ( বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম), মোঃ সাইফুল ইসলাম (সমাজতান্ত্রিক দল জাসদ)।

সিরাজগঞ্জ- ২ (সদর-কামারখন্দ) আসনে- আব্দুর রুবেল সরকার ( জাকের পার্টি),  মোঃ আমিনুল ইসলাম (জাতীয় পার্টি),  মোছাঃ জান্নাত আরা হেনরী ( বাংলাদেশ আওয়ামীলীগ), সাদাকাত হোসেন খান (বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি)।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ- সলঙ্গা একাংশ)  মোঃ আব্দুল আজিজ (বাংলাদেশ আওয়ামীলীগ),  মোঃ আলমগীর হোসেন (জাকের পার্টি), মোঃ গোলাম মোস্তফা (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম), মোঃ জাকির হোসেন ( জাতীয় পার্টি)

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া -সলঙ্গা একাংশ) আসনে মোঃ আব্দুল্লাহ আল হাসেম, মোঃ মোস্তফা কামাল (বকুল) (জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ), শফিকুল ইসলাম (বাংলাদেশ আওয়ামীলীগ),  মোঃ হিল্টল প্রমানিক (জাতীয় পার্টি)।

সিরাজগঞ্জ- ৫ (বেলকুচি – চৌহালী -এনায়েতপুর একাংশ) আলহাজ্ব  আব্দুল মমিন মন্ডল (বাংলাদেশ আওয়ামীলীগ),  আব্দুল্লাহ আল মামুন (স্বতন্ত্র),
মোঃ আব্দুল লতিফ বিশ্বাস (স্বতন্ত্র),  মোঃ আব্দুল হাকিম ( বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম), মোঃ নাজমুল হক (কৃষক শ্রমিক জনতালীগ), মোঃ ফজলুল হক ধনু (জাতীয় পার্টি)।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর-এনায়েতপুর একাংশ) আসনে কাজী মোঃ আলামীন  (বাংলাদেশ সুপ্রিমপার্টি বি.এস.পি), চয়ন ইসলাম (বাংলাদেশ আওয়ামীলীগ)  তারিকুল ইসলাম (তৃণমূল বিএনপি),  মোঃ মোক্তার হোসেন (জাতীয় পার্টি), মোঃ মোজাম্মেল হক (জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ), রেজাউল করিম বিপ্লব( জাকেরপার্টি), মোহাম্মদ শামীম (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম)।

জানা যায় যে,  হলফনামা অসম্পূর্ণ এবং ভোটারদের দেওয়া স্বাক্ষরে গড়মিল/ মৃত্যু ব্যক্তির নাম থাকায়, ভোটারদের স্বাক্ষরে সমস্যার সহ অন্যান্য কারণে মনোনয়ন বাতিল হয়েছে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন বলে জানা যায়

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park