1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নানান আয়োজনের মধ্যদিয়ে মোংলা পোর্ট পৌরসভার ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩২১ বার পঠিত
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
নানা আয়োজনের মধ্যেদিয়ে মোংলা পোর্ট পৌরসভার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় পৌরসভা কর্তৃপক্ষের আয়োজনে র‍্যালী, কেককাঁটা, আলোচনা সভার আয়োজন করা হয়। পৌরসভা চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।শোভাযাত্রা  শেষে পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান’র সভাপতিত্বে আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, আ’লীগ নেতৃবৃন্দ এবং স্থানীয় পৌরবাসীসহ বিশিষ্টজনেরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১ ডিসেম্বর তৃতীয় শ্রেনীর মানুষদের সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে মোংলা পৌরসভা। কালের পরিক্রমায় তৃতীয় শ্রেণীর পৌরসভাটি ধাপে ধাপে উন্নীত হয়ে এখন প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা লাভ করেছে।
বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান’র প্রচেষ্টায় ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞের কারনে উন্নত বিশ্বের নাগরিক সেবার আদলে গড়ে তোলা হয়েছে পৌরসভার সবগুলো দপ্তরের কার্যক্রম। শহরের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন ও তথ্য যোগাযোগের উন্নত সাউন্ড সিষ্টেম সহ অন্যান্য কার্যক্রমের কারনে পৌরসভার নাগরিক সেবায় পেয়েছে ভিন্ন মাত্রা। আগামীদিনে পৌরসভাকে একটি অন্যতম পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।
পৌরসভার সকল স্থাপনাকে হোল্ডিং সুবিধার আওতায় এনে পৌর কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং আরো কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে। ১৯৭৫-১৯৮৮ সাল পর্যন্ত পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন মরহুম এম এ বাতেন।
১৯৮৮ -২০০৩ সালের এপ্রিল পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন মরহুম শেখ আব্দুল হাই এবং ২০০৩-২০০৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন জনপ্রিয় স্থানীয় আওয়ামী নেতা আলহাজ্ব শেখ আব্দুস সালাম।##
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park