1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

শান্তিগঞ্জে ৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২০৫ বার পঠিত

 

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

শান্তিগঞ্জে ৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী শাহিনুর (২২) ও কবির(৩০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোহন রায় ও এএসআই দিবাস চন্দ্র দাস সহ একদল পুলিশ ১৩ ই মে সকাল ৮ টা ৫৫ মিনিটের সময় বিশেষ অভিযান পরিচালনা করে শান্তিগঞ্জ উপজেলাধীন শান্তিগঞ্জ বাজারের জনৈক মোঃ জুনাহিদ আহমদের সবজির দোকানের সামন থেকে জামালগঞ্জ উপজেলার কামলাবাজ গ্রাম নিবাসী মৃত তারা মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী কবির হোসেন (৩০) ও একই উপজেলার নয়াহালট গ্রাম নিবাসী আনোয়ার হোসেন এর ছেলে মাদক ব্যবসায়ী শাহিনুর (২২) কে গ্রেপ্তার করেন। আটককৃত আসামিদ্বয়ের নিকটে থাকা ১টি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগ এবং ১টি কাঁধে ঝুলানো স্কুল ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে রক্ষিত নীল রংয়ের পলিথিনে মোড়ানো মোট ৬ কেজি গাঁজা উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। ধৃত আসামিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ জামালগঞ্জ, শান্তিগঞ্জসহ আশপাশের থানা এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদ্বয় উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে শান্তিগঞ্জ বাজারে নিয়ে আসে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার এসআই মোহন রায় জানান, আসামিদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৩ ই মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park