1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

শেখ হাসিনার গাড়ীবহরে হামলা : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ 

সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ীবহরে হামলা মামলায় যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামী রিপন হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। কলারোয়া উপজেলা স্বাস্থকমপ্লেক্সের পাশে নিজবাড়ি থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন হোসেন (৪৭) কলারোয়া পৌরসভার বাসিন্দা।

র‌্যাব, সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর গালিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে,আসামী রিপন হোসেন কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সংলগ্ন তার বাড়িতে গ্রেপ্তার এড়াতে শয়ন কক্ষের খাটের নিচে বিশেষভাবে তৈরিকৃত সুড়ঙ্গে বসবাস করছেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। শুক্রবার দুপুরে তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান মেজর গালিব।

প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগষ্ঠ সকাল ১০টার দিকে তৎকালিন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে রাস্তার উপর একটি যাত্রীবাহি বাস (সাতক্ষীরা-জ-০৪-০০২৯) রাস্তার উপর আড় করে দিয়ে তার গাড়ি বহরে হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সাংবাদিকসহ ১০ জনকে মারপিট করা হয়। এমামলায় গত ১৮ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ও রিপন হোসেনসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় সাতক্ষীরার একটি আদালত। এছাড়া ৪৪জন আসামীকে সাত বছরের কারাদণ্ড দেয় একই আদালত। গ্রেপ্তার এড়াতে রিপন হোসেন দীর্ঘদিন পলাতক ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park