1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বজ্রপাতে দুই জনের মৃত্যু 

  • আপডেট সময় : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৫৮ বার পঠিত
ফৌজি হাসান খান রিকু
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার কুসুমপুর এলাকার লেবুতলায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার তেউটিয়া ইউনিয়নের পাইকারা গ্রামের উপেন সর্দারের পুত্র জুম্মন সরদার ও একই উপজেলার কনসার ইউনিয়নের ধীৎপুর গ্রামের শাহজাহানের ছেলে মোহাম্মদ কাউসার।
প্রত্যক্ষদর্শী জানায়, ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে ওই দুই ব্যক্তি কুসুমপুর লেবুতলা গ্রামের সড়কে এসে অটো থেকে নামেন। এ সময় একজন মহিলা যাত্রী আগে নেমে সামনের দিকে চলে যায়। আর বাকী দুইজন নেমে হাটতে শুরু করলে হঠাৎ বজ্রপাত হয়। এতে তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক। তিনি জানান,আমরা খবর পেয়েছি বৃষ্টি চলাকালীন দুই পথচারী গ্রামের সড়কে হেটে যাওয়ার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park