1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধামরাইয়ে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২২৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ     ঢাকার ধামরাইয় রাজাপুর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপিড়নে অভিযোগে অধ্যক্ষ মোহাম্মদ খায়রুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা করেন।

এলাকাবাসী জানান, রসজাপুর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার ৭ম শ্রেণির ছাত্রীকে বিকাল ৫ টার দিকে কলেজ ক্যাম্পাসে আসতে বলে। পরে সে সহপাঠীদের বাইরে রেখে অধ্যক্ষের রুমে প্রবেশ করলে অধ্যক্ষ ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করে। এসময় তার ডাক চিৎকারে ওই বান্ধবীসহ আশপাশের লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে। এবং অধ্যকে আটক করে। পরে তাকে একটি রুমের ভিতর অবরুদ্ধ করে রাখে।
ভুক্তভোগির নানা পীর মো জালাল আহাম্মদ বলেন, একজন প্রতিষ্ঠান প্রধান হয়ে আমার এতটুকুন নাতনির সঙ্গে এমন করা ঠিক হয়নি। আমি এর উপযুক্ত বিচার চাই।

ভুক্তভোগীর মা কাজল আক্তার বলেন, ওই অধ্যক্ষ আমার মেয়ের সাথে যেটা করেছে আমি তার উপযুক্ত বিচার চাই।

ধামরাই থানার ওসি মো. হারুণ অর রশিদ বলেন, ৭ম শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park