1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় লাজ ফার্মাকে জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২০২ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ 

বিএসটিআইর অনুমোদন ছাড়া কসমেটিকস বিক্রি করায় লাজ ফার্মাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ মে) বিএসটিআই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম-এর ছাড়পত্র লাইসেন্স নেওয়া ছাড়া মানচিহ্ন ব্যবহার করে শ্যাম্পু, সাবান ও স্কিন ক্রিম বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে মেসার্স লাজ ফার্মা লি: ৬৩/সি, লেক সার্কাস কলাবাগান, পশ্চিম পান্থপথ, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া একই এলাকায় অবস্থিত ইউনিক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড ফান প্রতিষ্ঠানকে জনসচেতনতামূলক পরামর্শ, বিএসটিআইয়ের লিফলেট বিতরণ ও সতর্কতামূলক সাবধানতা দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআই-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা। প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই-এর ফিল্ড অফিসার (সিএম) মো. রেজানুর রহমান সরকার, ও মো. শাহরিয়ার হোসেন, পরিদর্শক, ডিএমআই, (মেট্রোলজি)।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park