1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২১৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ তাহেরা ইয়াছমিন রিপা 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আন্দিদিলে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুরের চালবন থেকে র‌্যাব-৯ এর একটি দল তাকে আটক করে। পরে রোববার রাতে তাকে আশুগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম নোমান। তিনি আশুগঞ্জের তালশহর ইউনিয়নের আন্দিদিলের বাসিন্দা।

ধর্ষিতার পরিবার ও পুলিশ জানায়, আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিলে ঈদুল ফিতর উপলক্ষ্যে বাড়ির পাশের চাচা রাশেদ মিয়ার বাড়িতে হাতে মেহেদী লাগানোর জন্য যায় কিশোরী। এ সময় বাড়িতে রাশেদ মিয়াসহ তার স্ত্রী ঘরে ছিলেন না। এ সুযোগে রাশেদ মিয়ার ছেলে নোমান কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ধর্ষণের ঘটনাটি কিশোরী তার পরিবারকে জানালে বিষয়টি টাকার বিনিময়ে ধামাচাপা দিতে ব্যস্ত হয়ে পড়ে নোমানের পরিবার। কিন্তু তাদের প্রস্তাবে রাজি হয়নি কিশোরীর পরিবার। ঘটনার পরের দিন কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে ২৪ এপ্রিল দুপুরে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে ২৫ এপ্রিল কিশোরীর ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার প্রায় ১ মাসেরও বেশি সময় সুনামগঞ্জের নানা বাড়িতে আত্মগোপনে ছিল ধর্ষক নোমান। পরে র‌্যাব তাকে গ্রেফতার করে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান বলেন, মামলা দায়ের পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছে। র‌্যাবের হস্তান্তরের পর নোমান জেল হাজতে পাঠানো হয়েছে। কিশোরীর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনও আমাদের কাছে এসেছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park