1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মুক্তিপণ আদায়কারী চক্রের ২ সদস্য আটক

  • আপডেট সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৯১ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

রাজধানীর কদমতলী এলাকা থেকে আটক রেখে মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতাসহ দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আটকরা হলেন- রজব আলী (২৫) ও নাজিম উদ্দিন (২৩)।

বুধবার (৩১ মে) তাদেরকে আটকের বিষয়টি জানান র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।

ফরিদ উদ্দীন জানান, গত ২৮ মে ঢাকার কদমতলী থানাধীন মুরাদপুর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশে টিনশেড ঘরে ভিকটিম বিপ্লবের (২৬) সঙ্গে তার ঠিকাদার ব্যবসায়ী বন্ধু হাসানুল ইসলাম স্বপন (২৭) দেখা করতে আসেন। স্বপন ও বিপ্লবের মধ্যে আলোচনার একপর্যায় রজব আলী (২৫), নাজিম উদ্দিন (২৩), ইব্রাহিম (২০), আব্দুল জলিল (৪৫) ও রিপন (২৫) মিলে স্বপন ও বিপ্লবকে আটক করে মারধর করেন। এ সময় স্বপনের সঙ্গে থাকা নগদ ১২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যান।

পরে আরও ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করলে বিপ্লব আরও ৯০০ টাকা সংগ্রহ করে দেন। বাকি টাকার জন্য বিপ্লবকে আটকে রেখে স্বপনকে ছেড়ে দেন। ২৯ মে স্বপনকে ফোন করে বাকি টাকা দিয়ে তার বন্ধু বিপ্লবকে ছাড়িয়ে নেওয়ার জন্য বলা হয় এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় স্বপন নিরুপায় হয়ে বন্ধু বিপ্লবকে উদ্ধার করতে র‌্যাব-১০ বরাবর একটি অভিযোগ দায়ের করেন। এর ভিত্তিতে মুরাদপুর এলাকার ওই টিনশেড ঘরে অভিযান চালিয়ে বিপ্লবকে উদ্ধারসহ অপহরণে জড়িত দুজনকে আটক করা হয়।

আটক দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের আটক করতে অভিযান চলছে বলেও জানান এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park