1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কেরানীগঞ্জে ভুয়া এএসপি আটক

  • আপডেট সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২৩১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ 

ভুয়া সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. লিটন খাঁন (৩০) নামের এক প্রতারক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বুধবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ভাওয়ারভিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে দুটি ভুয়া পুলিশ আইডি কার্ড, দুটি ল্যাপটপ, একটি সিডি ড্রাইভ, তিনটি হার্ডড্রিক্স, দুটি ভুয়া এনআইডি কার্ড, দুটি পেনড্রাইভ, তিনটি মডেম, তিনটি মোবাইল ফোন সেট ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার র‌্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভাওয়ারভিটি এলাকায় অভিযান চালান। অভিযানে সহকারী পুলিশ সুপার পরিচয় দেওয়া প্রতারক চক্রের লিটনকে আটক করা হয়।

ফরিদ উদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে, লিটন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তিনি বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় সাময়িক বাসা ভাড়া নিয়ে অবস্থান করেন। পরবর্তীতে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) এর পরিচয় দিয়ে জনসাধারণের মূল্যবান জিনিসপত্র প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে আসছিলেন। আসামি লিটনের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park