1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বিরামপুরে এ্যাম্পলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২২৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ 

দিনাজপুর বিরামপুরে এ্যাম্পল ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে পৌরশহরের পূর্ব জগন্নাথপুর (শালবাগান) এলাকার আলহাজ্ব সিদ্দিকুর রহমান এর গুদাম ঘর সংলগ্ন বিরামপুর-নবাবগঞ্জ রাস্তার উপর থেকে ৯০ পিচ ভারতীয় নেশা জাতীয় এ্যাম্পল ইনজেকশনসহ দু`জন মাদক ব্যবসায়ীকে আটক করে বিরামপুর থানা পুলিশ।

আটককৃত দুই মাদক ব্যবসায়ী হলেন, জয়পুরহাট আক্কেলপুর উপজেলার তিলকপুর নতুন বাজার রেল স্টেশন এলাকার মৃত সোলায়মান আলীর ছেলো জাহাংগীর আলম (৩৩)। একই এলাকার মৃত আজিজার রহমানের ছেলে মো: শরিফ (৩৫)।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে এ ঘটনায় বিরামপুর থানায মামলা রুজু করা হয়েছে।

আটককৃত আসামিদের`কে বিজ্ঞ আদালতে পাঠানো প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park