1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ২৫৩ বার পঠিত

 

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রচার করার অপরাধে ও মেয়াদোত্তীর্ণ পন্য রাখার অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ সাজেদুল ইসলাম।
জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরস্থ সিলেট টু জগন্নাথপুর বাসস্ট্যান্ড এলাকার ব্যাবসা প্রতিষ্ঠান গুলোতে ৭ জুন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট মোঃ সাজেদুল ইসলাম এর নেতৃত্ব ও জগন্নাথপুর থানার একদল পুলিশ এর উপস্থিতিতে ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এসময় বেআইনি ভাবে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রচার করার অপরাধে চার ব্যবসায়ীকে ৩ হাজার ৫ শত টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট মোঃ সাজেদুল ইসলাম বলেন, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park