1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে ভারতীয় ৬৫ বস্তা চিনিসহ ৩ জন গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৪৩৯ বার পঠিত

 

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে ভারতীয় ৬৫ বস্তা চিনি সহ ৩ জনকে আটক সহ দুটি পিক-আপ ভ্যান গাড়ী আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) এএসপি শুভাশিষ ধর দিক নির্দেশনায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে অত্র থানার এসআই জিয়া উদ্দিন সহ একদল পুলিশ ৮ জুন রোজ বৃহস্পতিবার দিবাগত-রাতে জগন্নাথপুর উপজেলা সদর জগন্নাথপুর পৌর শহরের হবিবনগরে ডরেরপাড় এলাকার জনৈক নিমাই’র গোডাউন এর ভিতর থেকে ও সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা দুটি পিক-আপ ভ্যান গাড়ী থেকে ৩ লাখ ৯০ হাজার টাকা সমপরিমাণ মূল্যের ভারতীয় ৬৫ বস্তা চিনি উদ্ধার সহ ছাতক উপজেলার বাজনা মহল গ্রামের বাসিন্দা পিক-আপ ভ্যান গাড়ী চালক জাহিদ হাসান(২৩), জগন্নাথপুর উপজেলার ঘুংগিয়ারগাঁও গ্রাম নিবাসী ভ্যান গাড়ী চালক প্রদীপ দেবনাথ (২৫) ও জগন্নাথপুর উপজেলার কামড়াখাই গ্রামের বাসিন্দা জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী নির্দন দেবনাথ(৩০) কে গ্রেপ্তার করেছে। এবং এই চিনি বহনকারী পিক-আপ ভ্যান গাড়ী দুটি জব্দ করা হয়েছে। এব্যাপারে এসআই জিয়া উদ্দিন বাদী হয়ে জগন্নাথপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামীদের ৯ ই জুন রোজ শুক্রবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। পিক-আপ ভ্যান গাড়ী দটি থানা হেফাজতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park