1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নড়াইলে মাদক কারবারীদের মধ্যে সংঘর্ষে আহত ৪ জন।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২৩৬ বার পঠিত

 

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা চরপাড়া গ্ৰামে ২( ইয়াবা) কারবারীর মধ্যে মাদক বিক্রি করা কে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়।

উক্ত সংঘর্ষে ২ পক্ষের ৪ জন আহত হয়েছে।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ভর্তি আছে।

অপর আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগ সুজন বলেন ১১ জুন রবিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে করফা চরপাড়া গ্ৰামের সুজন ও কনকের মধ্যে মাদক বেচাকেনার বিষয় নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়।

ওই ২ জন মাদক কারবারীরা হলেন লোহাগড়া উপজেলার করফা গ্ৰামের খান জাহানের ছেলে সুজন খান ও এক ই গ্ৰামের জিরু গাজীর ছেলে কনক গাজী। এলাকাবাসীরা বলেন সুজন একজন নিয়মিত মাদক কারবারি, দীর্ঘ দিন ধরে সে এলাকায় মাদক বিক্রি করে আসছে, তার নামে লোহাগড়া থানা সহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

উক্ত বিষয় নিয়ে সুজন খানের সাথে কথা হলে তিনি বলেন আমি আগে মাদকের সাথে জড়িত ছিলাম ৩/৪/ মাস আমি মাদক থেকে সরে আসছি,আমি ভালো হওয়ার জন্য বাবা-মা ভাই কে কথা দিয়েছি, সুজন পরিবারের কাছে জিজ্ঞাসা করলে তারা বলেন সুজন খান আগে মাদকের সাথে জড়িত ছিল কিন্তু বর্তমানে সে মাদক কারবারি থেকে সরে আসছে এবং সে একটা চাকরির জন্য চেষ্টা করছে। কিন্তু কনক গাজী আমার ছেলে কে মাদক ব্যবসা থেকে বের হতে দিচ্ছে না।

এবিষয়ে কনক গাজীর সাথে কথা হলে তিনি বলেন, আমি কোন ধরনের মাদক কারবারির সাথে জড়িত নাই, সরজমিনে গিয়ে খোজ খবর নিয়ে জানা যায়, কনক গাজী-সুজন কে দিয়ে দীর্ঘ দিন ধরে মাদকদ্রব্য এনে এলাকায় বিক্রি করে আসছে।

এবং মাদক বিক্রি করে কনক গাজী গড়ে তুলেছেন একটি মাঝারি ট্রাক ও একটি মাটি ও ইট বহন কৃত ট্রলি জমি,সহনগত অর্থ।

একই গ্ৰামের মৃত্যু মহাসীন মীরের ছেলে নাজমুল মীর বলেন গত রবিবার রাত ১০,৩০ মিনিটের সময় আমি হঠাৎ এলাকার মধ্যে সুজন খান ও অন্য এলাকার অপরিচিত কিছু লোকজনের সাথে ইয়াবা কেনা বেচা করতে দেখতে পায়, তখন নাজমুল মীর সুজন কে বলেন, গ্ৰামের মধ্যে এ গুলো কি হচ্ছে? তখন সুজন খান ও নাজমুল মীরের মধ্যে কথা কাটাকাটির মধ্যে দিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়।

উক্ত সংঘর্ষে ২ পক্ষের ৪ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ঘটানর পরের দিন কনক গাজীর লোকজন মিলে সুজন খানের বাড়ি ঘর ভাংচুর করে।

উক্ত বিষয় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন মারামারির ঘটনা শুনেছি খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park