1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে পুলিশের অভিযানে দুই মাদক কারবারী আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২৩২ বার পঠিত

দিনাজপুর  প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল ফেন্সিগ্রীপসহ মজিদুল ইসলাম (৩৭) ও মনতাজ আলী (২৫) নামের দুই মাদককারবারীকে আটক করেছে।
সোমবার (১২জুন) দিবাগত রাতে উপজেলার কাজিহাল ইউনিয়নের নারায়ন মাধব (নীলপুকুর) গ্রাম থেকে মাদক সহ ওই দুইজনকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।
আটকরা হলেন, উপজেলার কাজিহাল ইউনিয়নের রসুলপুর (পলিয়াপাড়া) গ্রামের আতাউর রহমানের ছেলে মজিদুল ইসলাম এবং একই ইউনিয়নের নারায়ন মাধব (নীলপুকুর) গ্রামের আব্দুল লতিফের  ছেলে মনতাজ আলী(২৫)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার গভীররাতে উপজেলার সীমান্ত এলাকার কাজিহাল ইউনিয়নের নারায়ন মাধব (নীলপুকুর) গ্রামে মাদক চোরাচালানের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫১ বোতল ফেন্সিগ্রীপ উদ্ধারসহ মজিদুল ইসলাম ও মনতাজ আলীকে আটক করেছে পুলিশ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিত্তে অভিযান চালিয়ে মাদকসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। মাদকের আনুমানিক মূল্য ৭৬ হাজার ৫০০ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। ##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park