1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

তাহিরপুরে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক মাদক ব্যবসয়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৩৬ বার পঠিত

 

স্টাফ রিপোর্টারঃ

 

সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই মৃদুল কান্তি সরকার এর নেতৃত্বে একদল পুলিশ ১২ ই জুন ৯ টা ৫৫ তাহিরপুর উপজেলাধীন ট্যাকেরঘাট সাকিনস্থ বড়ছড়া হতে বাগলী বাজার গামী কাঁচা রাস্তার কালভার্টের উপর উপস্থিত হলে একটি মোটরসাইকেল যোগে ৩ জন ব্যক্তিকে আসতে দেখে তাদেরকে থামার জন্য সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল এর আরোহীগণ পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মোটরসাইকেল সহ ২ জনকে আটক করেন এবং ১ জন পালিয়ে যায়। আটককৃত আসামিদ্বয়ের নিকটে থাকা ০১টি কালো রংয়ের পলিথিনের মধ্যে মোড়ানো ৮০০ (আটশত) গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) এবং ০১ (এক) টি সাদা রংয়ের পলিথিনে বিশেষভাবে মোড়ানো ৭৫ (পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি রেজিস্ট্রেশন বিহীন প্লাটিনা মোটরসাইকেল উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। আটককৃত আসামিদ্বয় হলো তাহিরপুর উপজেলার লাকমা গ্রাম নিবাসী মোঃ আব্দুল ছালাম এর ছেলে ইছব আলী(৩৫) ও আব্দুল মোতালিব এর ছেলে বায়তুল ইসলাম(৩৫) ও এবং পলাতক আসামি একই গ্রাম নিবাসী হাছেন আলীর ছেলে জিন্নত আলী(৩০)। গ্রেপ্তারকৃত আসামিদ্বয়সহ পলাতক আসামি পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ তাহিরপুর থানাসহ আশপাশের থানা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামিদ্বয়সহ পলাতক আসামির বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park