1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে রাতের আধাঁরে গরু চুরি

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১৭১ বার পঠিত

 

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরের পল্লীতে রাতের আধাঁরে ২ লাখ টাকা সমপরিমাণ মূল্যের একটি ষাঁড় ও একটি গাভী গরু চুরি হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বলবল গ্রাম নিবাসী মোঃ হেলাল মিয়া’র গোয়াল ঘর থেকে গতকাল ২৯ শে জুন রোজ বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় একটি লাল রংয়ের ষাঁড় ও একটি নেড়া সাদা রংয়ের গর্ভবতী গাভী অজ্ঞাতনামা চুরেরা চুরি করে নিয়ে গেছে। এই গরু দুটির বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা হবে বলে গরুর মালিক জানিয়েছেন।
এব্যাপারে চুরি যাওয়া গরু দুটির মালিক হেলাল মিয়া বলেন, প্রতিদিনের মতো রাত প্রায় দু ঘটিকার সময় গরু গুলোকে দেখভাল করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরের দরজা খোলা এবং একটি ষাঁড় ও একটি গাভী নেই। তখন বুঝতে পারি চুরেরা গরু চুরি করে নিয়ে গেছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই দুটি গরুর বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা হবে। এবিষয়ে আইনের আশ্রয় নেব।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park