1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সিরাজগঞ্জের বেলকুচিতে ইয়াবা সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৪০৪ বার পঠিত

 

মোঃ আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে ইয়াবা সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- পৌর এলাকার সুবর্ণসারা গ্রামের শাহজাহান আলীর ছেলে মেহেদী হাসান লিংকন (৩৮) ও মুকুন্দগাতী এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে ওমর ফারুক ওরফে হাবুল (২৮)। সোমবার পৃথক দুই অভিযানে এদের গ্রেফতার করা হয়।
এদিকে চিহিৃত মাদক কারবারি মেহেদী হাসান লিংকন বেলকুচি পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর তারেকের বোন জামাই হওয়ায় এলাকায় প্রভাব খাটিয়ে মাদক কারবারি করছে। লিংকনের সিন্ডিকেট এলাকায় মাদক সাপ্লাই দেয় বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলকুচিতে দীর্ঘ দিন ধরে ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য কারবারের সাথে জড়িত লিংকন ও হাবুল। এদের বিরুদ্ধে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরের দিকে মবুপুর এলাকা থেকে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ লিংকনকে ও মুকন্দগাতী এলাকা থেকে ৫১ পিছ ইয়াবা ট্যাবলেট সহ হাবুলকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরের দিকে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

আটকের সত্যতা স্বীকার করে বেলকুচি থানার ওসি খায়রুল বাশার জানান, পৃথক অভিযানে লিংকন ও হাবুলকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকে বিষয়ে কোন পরিচয় বা সুপারিশ করলে তাকেও আইনের আওতায় আনা হবে। মাদক নিয়ন্ত্রনে পুলিশ বেলকুচিতে জিরো টলারেন্স ঘোষনা করেছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park