1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধর্মপাশা ও মধ্যনগরে হাওরের ফসলরক্ষা বাঁধের প্রকল্প কাজ পরিদর্শন করেন মহা পরিচালক

  • আপডেট সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২০৩ বার পঠিত
রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি
 ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার চন্দ্র সোনার থাল, কাইলানী ও গুরমা হাওরের বিভিন্ন ফসলরক্ষা বাঁধের   প্রকল্প কাজ সরোজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহা পরিচালক আমিরুল হক ভূঁইয়া।  সোমবার বেলা সাড়ে ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত তিনি  বাঁধের এসব প্রকল্প কাজ ঘুরে দেখেন। এ সময় বাঁধের কাজে নিয়োজিত পিআইসিদেরকে তিনি  হাওরের বোরো ফসল কেটে  কৃষকেরা ঘরে তোলার পূর্ব পর্যন্ত বাঁধ পুননির্মাণ কাজ পাহারা দেওয়ার জন্য তাঁদেরকে নির্দেশ দেন। পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলন পাউবোর সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, উপবিভাগীয় প্রকৌশলী প্রিতম পাল, উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, নুর আলম প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park