1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২০৩ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর উপজেলা সদর বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক মোঃ আল-বশিরুল ইসলাম ও রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ।
পবিত্র মাহে রমজাুল মোবারক উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৩ ই মার্চ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট  মোঃ আল-বশিরুল ইসলাম ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ। এসময় দোকানে মালামাল এর মূল্য তালিকা না থাকায় জগন্নাথপুর বাজারস্থ আল্লাহর দান ফলের দোকানে ৪ হাজার টাকা, পাঠাগার মসজিদ মার্কেটস্থ ফাস্টফুড দোকানে ৫ শত টাকা ও দীপ ভেরাইটিজ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক আল-বশিরুল ইসলাম ও রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ। এসময় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মোঃ আল-বশিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রমজান উপলক্ষে বাজার তদারকি করতে গিয়ে গতকাল জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত এর অভিযান অব্যাহত থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ফুটপাত থেকে দোকান সরাতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park