1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সানন্দবাড়ী প্রেসক্লাবে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২৯২ বার পঠিত

মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের সানন্দবাড়ি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী প্রেসক্লাব সভা কক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।

প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক রুদ্র বাংলার প্রতিনিধি আনোয়ার হোসেন রুবেল এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (টোকন), সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ( ডিএসবি) আব্দুর রাকিব খান, আসন্ন দেওয়ানগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্যপ্রার্থী ইঞ্জিনিয়ার দুলাল হোসেন।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা ও তত্বাবধানে ছিলেন সানন্দবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আজকের জামালপুর পত্রিকার সানন্দবাড়ি প্রতিনিধি রশিদুল আলম শিকদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের চেতনার দেওয়ানগঞ্জ প্রতিনিধি সাংবাদিক জাকিউল ইসলাম জনি , দৈনিক দুর্জয় বাংলার দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি হারুনঅর রশিদ, দৈনিক গণকণ্ঠ দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি ফরিদুল ইসলাম ফরিদ, অথেনটিক সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক ও দৈনিক খবরপত্রের দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোস্তাইন বিল্লাহ, দৈনিক দেশ সেবা পত্রিকার দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি রিয়াদ হাসান , দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন এর ইউনিয়ন প্রতিনিধি জিয়াউর রহমান জিয়াসহ প্রেসক্লাবের সকল সদস্য।

প্রধান অতিথি জিয়াউল ইসলাম জিয়া বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে জাতি ও সমাজকে সঠিক তথ্য দিয়ে দেশ গড়ার অংশীদার হতে হবে। তাহলেই এ মহান পেশার মান অক্ষুণ্ণ থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park