1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মধ্যনগরে বিদ্যুৎস্পৃষ্টে এক জেলে গুরুতর আহত

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১১২ বার পঠিত

 

রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার  জলুষা গ্রামের সামনে থাকা ঠগার হাওরে মাছ শিকার করতে গিয়ে সেখানে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলে থাকা তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিন্টু মিয়া (২৬) নামের এক জেলে  শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে গুরুতর আহত হন। তাঁর বাড়ি উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামে। ওইদিন সন্ধ্যা সাতটার দিকে মুমূর্ষ অবস্থায় আহত ওই জেলেকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন তাঁর স্বজনেরা। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।  শনিবার সকালে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

    মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ এমরান হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park