1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ের বোদা থানায় গাঁজাসহ আটক ১ জন

  • আপডেট সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২২৪ বার পঠিত

 

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে ৫০০ গ্রাম গাঁজা সহ মো: রুমান ইসলাম (২৮),  নামের একজনকে আটক করেছে বোদা থানার পুলিশ । আজ সোমবার ( ১৮ ডিসেম্বর) বিকেলে ২ নং ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের গেটের সামনে বোদা টু পঞ্চগড় গামী পাকা রাস্তার উপর হতে গাঁজাসহ রুমান ইসলামকে আটক করেছে বোদা থানায় পুলিশ। গাজা ব্যবসায়ী রুমান ইসলাম পঞ্চগড় সদর উপজেলার যতনপুকুরি গ্রামের মোঃ বাবুল ইসলামের ছেলে । জানা গেছে রুমান ইসলাম গাজা বিক্রি করার জন্য এসেছিলেন ময়দানদিঘিতে, পুলিশ জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে, বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর নির্দেশে এস আই মোঃ আব্দুর রাজ্জাক এবং এসআই মাসুদ রানা এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করেন এবং ময়দানদিঘির ইউনিয়ন পরিষদের গেটের সামনে থেকে বিক্রির সময় রুমান ইসলামকে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে বোদা থানায় নিয়ে আসা হয় ।  এ সময় অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, রুমান ইসলামের বিরুদ্ধে , ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(ক) রুজু করা হয়। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park