1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বরগুনার বামনায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ১৬৭ বার পঠিত
বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনার ঐতিহ্যবাহী দুই শিক্ষা প্রতিষ্ঠান হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
তিন দিনব্যাপী অনুষ্ঠানের আজ শেষের দিন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। প্রথম দিন রবিবার কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে দিনব্যাপি চলে ক্রীড়া অনুষ্ঠান। জাতীয় সংগীত পরিবেশন,পতাকা উত্তোলন,পায়রা উড়িয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। গতকাল থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যা আজও দিনব্যাপী চলে।
সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম। এ সময় কলেজ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন- ‘তোমরা ভালো শিক্ষা নিয়ে ভালো জাতি গড়তে নিজেদের আত্মনিয়োগ করে মা-বাবার মুখ উজ্জ্বল করবে। তিনি এ সময় দর্শকদের প্রশংসা করে বলেন-প্রচুর সংখ্যক আগত দর্শক প্রমান করে আমরা বাঙালিরা কতটা সাংস্কৃতিপ্রেমী।’
শেষে তিন দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park