1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জলঢাকায় অর্নিবান বিদ্যালয়ে সম্বর্ধনা  ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত। 

  • আপডেট সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০২ বার পঠিত
হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় আলহাজ্ব মোবারক হোসেন অর্নিবান বিদ্যালয়ের বিদায় ও সম্বর্ধনা  অনুষ্ঠান অনুষ্ঠিত।
শনিবার বিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যালয় কর্তৃক প্রতিষ্ঠানের সাবেক ছাত্র সাংসদ সাদ্দাম হোসেন পাভেলের সম্বর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন  স্থানীয় সাংসদ ও বিদ্যালয়ের সম্বর্ধিত সাবেক ছাত্র সাদ্দাম হোসেন পাভেল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল,থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ আব্দুল গফফার,সাবেক শিক্ষক আলমগীর ইসলাম,সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ রোকনুজ্জামান চৌধুরী, শিক্ষক আব্দুল্লাহ,প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিদায়ী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনের কাজে নিয়োজিত থাকতে এবং বাল্য বিবাহ সহ মাদককে রোধ করতে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান।
অনুষ্ঠানে সাংসদ কে সম্বর্ধনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়  শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park