রবি মিয়া ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) কার্যালয়ের কক্ষে পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় দরিদ্র জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে উপজেলার চামরদানী ও সোলেমানপুর গ্রামের ২০ জন নারী সদস্যের প্রত্যেকের মধ্যে ২৫হাজার টাকা মুল্যের সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল চারটার দিকে উপজেলা সমাজ সেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) অতীশ দর্শী চাকমা। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহম্মেদ, ইউনিয়ন সমাজকর্মী সোহেল আহম্মেদ, সাংবাদিক নির্মল চন্দ্র সরকার প্রমুখ।